বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীর চতুল ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

বোয়ালমারীর চতুল ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

,

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়ন পরিষদ চত্বরে মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১ টায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং মুক্ত সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ বিষয়ক সচেতনতা মূলক ‘পুলিশিং সেবা মানুষের দোড়গোড়ায় পৌছানোর লক্ষ্যে’ এই বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও এই কার্যক্রম শুরু হবে। প্রতি সপ্তাহে দুই দিন পুলিশ অফিসার গিয়ে বসবে ইউনিয়ন ভবনে। ইউনিয়নের বিরোধগুলোর অভিযোগ এখানে করা যাবে। কষ্ট করে থানায় যেতে হবে না।

চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইন চার্জ মো. আমিনুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য, জালাল সিকদার,উপজেলা যুুুুবলীগের রুবেল সিকদার, আব্দুল্লাহ্ আল মামুন রনী,হাসান সিকদার, মিজানুর রহমান মিয়া, ৯ নং ওয়ার্ড মেম্বার মো. জালাল সিকদার, ৬ নং ওয়ার্ড মেম্বার ওয়াহিদুজ্জামান, ১ নং ওয়ার্ড মেম্বার খোন্দকার আসাদ প্রমুখ।

বিট পুলিশিং উদ্বোধন করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, গ্রামের যে সমস্যা তার অভিযোগ এখন থেকে এখানেই করা যাবে। পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন, জিডি এখান থেকে করা যাবে। সময়ের চাহিদা অনুযায়ী প্রয়োজনে ওয়ার্ডেও কর্মসূচি সম্প্রসারণ করা এতে মামলার জট কমবে।

চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু বলেন, সপ্তাহে দুই দিন ইউনিয়নের বোর্ড অফিসে এই পুলিশিং কার্যক্রম চলবে। এতে মামলার জট খুলবে আর পুলিশের সেবা ইউনিয়নের তৃণমূল পর্যন্ত পৌঁছে দেয়া সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com