শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৭৯০ টাকা বেড়েছে

স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৭৯০ টাকা বেড়েছে

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ছে।সব মানের স্বর্ণ ভরিতে ৩৭৯০ টাকা বাড়িয়েছে জুয়েলার্স সমিতি।নতুন দাম কার্যকর হচ্ছে আজ থেকেই।এটিই দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম বৃদ্ধি।নতুন করে দাম বাড়ানোর পর বাজারের স্বর্ণের ভরি ছাড়িয়ে যাবে ৬৩ হাজার টাকা।

বুধবার দাম বাড়ানোর ঘোষণা দেয় জুয়েলার্স সমিতি।২২, ২১, ১৮ ক্যারেট ওজনের স্বর্ণের ভরিতে দাম বাড়ছে ৩ হাজার ৭৯০ টাকা। এর আগে দেশের বাজারে ৬১ হাজারের ওপরে কখনই উঠেনি এর দাম।আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই দাম বাড়ানো হয়েছে বলে দাবি জুয়েলার্স সমিতির। 

একই সাথে দাম বাড়ানো হয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণের।তবে দাম অপরিবর্তিত রয়েছে রুপার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com