বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দরাজ কন্ঠের মাঝে বেঁচে থাকবেন এন্ড্রু কিশোর – শোকাহত তথ্যমন্ত্রী

দরাজ কন্ঠের মাঝে বেঁচে থাকবেন এন্ড্রু কিশোর – শোকাহত তথ্যমন্ত্রী

অতুলনীয় কণ্ঠ আর সহস্র জনপ্রিয় গানের শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেইসাথে শোক জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান এবং তথ্যসচিব কামরুন নাহার। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, দরাজ কন্ঠ আর কালজয়ী গানের মাঝে এন্ড্রু কিশোর বাঙালির হৃদয়ে যুগ যুগ বেঁচে থাকবেন।

চার দশকের বেশি সময় ধরে দেশ ও বিদেশের মানুষের মনজয় করা আটবার জাতীয় পুরস্কারে ভূষিত এই সংগীতপ্রতিভার কন্ঠে মানব মনের সূক্ষ্ম অনুভূতির অনুরণন কখনো ভুলবার নয়, বলেন তথ্যমন্ত্রী। প্রায় দশ মাস ক্যান্সারের চিকিৎসাগ্রহণের পর সোমবার সন্ধ্যায় রাজশাহীর একটি হাসপাতালে ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণকারী বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর মৃত্যুর কোলে ঢলে পড়েন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ লাখ টাকার সহায়তায় গত ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি। তথ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী ও তথ্যসচিব তাদের শোকবার্তায় প্রয়াত শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com