সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন
নিজের তৈরি দল থেকেই বহিষ্কার হলেন মাহাথির মোহাম্মদ

নিজের তৈরি দল থেকেই বহিষ্কার হলেন মাহাথির মোহাম্মদ

যে দলটি নিজের হাতে গড়া সেই রাজনৈতিক দল থেকেই বহিষ্কার হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।  

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ১৮ মে দেশটির পার্লামেন্টের অধিবেশন চলাকালীন বিরোধী দলের সংসদ সদস্যদের আসনে বসায় তাকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার ইউনাইটেড ইনডিজিনাস পার্টি অব মালয়েশিয়ার এক বিবৃতিতে বলা হয়, মাহাথিরের সদস্যপদ তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে।

এই রাজনৈতিক দলটির সরকার বর্তমানে মালয়েশিয়ার ক্ষমতায় রয়েছে।যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।

সোশ্যাল মিডিয়ায় বহুল প্রচারিত একটি চিঠিতে দলটি জানিয়েছে, গত সপ্তাহে সংসদে বৈঠককালে বিরোধী দলের আসনে বসেন মাহাথির।প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির পদে মুহিউদ্দিনের নেতৃত্বকে প্রত্যাখ্যান করায় স্বাভাবিকভাবেই তার সদস্যপদ বাতিল হয়।

মু্হিউদ্দিনের প্রধানমন্ত্রীত্ব নিয়ে গত ১৮ মে দেশটির পার্লামেন্টের আস্থাভোটের ডাক দেন মাহাথির মোহাম্মদ।ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে এই আস্থা ভোটের ডাক দেয়া মাহাথির হতাশ হন যখন দেশটির রাজা আব্দুল্লাহ করোনাভাইরাস পরিস্থিতির কারণে পার্লামেন্টের অধিবেশন স্থগিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com