মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
পাবনায় খাদ্যে ভেজাল ও অনিয়মে জরিমানা

পাবনায় খাদ্যে ভেজাল ও অনিয়মে জরিমানা


পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া বাজারে অভিযান চালিয়ে খাদ্যে ভেজাল, মূল্য তালিকায় অনিয়ম সহ বিধিমালা না মানায় জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সদয় সার্বিক নির্দেশনায় পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম এঁর নেতৃত্বে বেড়া উপজেলার মাসুমদিয়া বাজার ও ভবানিপুর বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অবৈধ প্রক্রিয়ায় খাদ্য পণ্য উৎপাদন ও বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ রাসায়নিক স্যাকারিন ও অ্যামোনিয়াম সালফেট মিশ্রণ এবং পণ্য মোড়কজাতকরণ বিধিমালা অমান্য করায় তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ,২০০৯ এর বিভিন্ন ধারা অনুযায়ী সর্বমোট ৫৬,হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন বেড়া উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুর সালাম।
ও আমিন পুর থানা পুলিশের একটি চৌকস দল।
জনস্বার্থে এই বাজার অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com