শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
চেয়ারম্যান কল্পনার বিরুদ্ধে শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় বিচারের নামে নগদ টাকা ও জুডিশিয়াল ষ্ট্যাম্পে সাক্ষর নেয়ার অভিযোগ

চেয়ারম্যান কল্পনার বিরুদ্ধে শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় বিচারের নামে নগদ টাকা ও জুডিশিয়াল ষ্ট্যাম্পে সাক্ষর নেয়ার অভিযোগ

রংপুরে ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষিতের ঘটনায় বিয়ে দেয়ার কথা বলে সদর উপজেলার মমিনপুর ইউপি চেয়ারম্যান সুলতানা আক্তার কল্পনার বিরুদ্ধে সালিশ বৈঠকের নামে উভয় পক্ষের কাছ থেকে নন জুডিশিয়াল স্টাম্পে স্বাক্ষর ও টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।অভিযোগ রয়েছে, মমিনপুর ইউনিয়নের পাকারমাথা নয়াপাড়া গ্রামের বাদশা আলমের ছেলে সাব্বির হোসেন ( ১৬) পার্শ্ববর্তী হাড়িয়ারকুঠি ইউনিয়নের খারুভাজ গ্রামের আনোয়ার ওরফে বাট্টুর মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রী কবিতা (১৩) (ছদ্মনাম)কে কৌশলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বাসায় গিয়ে কবিতা(ছদ্মনাম) তার পরিবারের সদস্যদের ঘটনাটি খুলে বলেন।

এরপর বিষয়টি লোকমুখে ছড়িয়ে পড়ে। তবে ঘটনার পর থেকে ধর্ষক সাব্বির পলাতক থাকলেও বর্তমানে মেয়েটি ছেলের বাসায় এক সপ্তাহ ধরে বিয়ের দাবিতে অনশনরত অবস্থায় রয়েছেন। এদিকে ধর্ষণের ঘটনায় আইনগত পদক্ষেপ না নিয়ে চেয়ারম্যান কল্পনা কি করে নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে রফাদফা করলেন তা নিয়ে এখন সর্ব মহলে বিষয়টি বেশ আলোচিত হচ্ছে। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংশ্লিষ্ট সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com