মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার (৫ জুলাই) দিবাগত গভীর রাতে নরসিংদী সদর মডেল থানা এলাকার উত্তর বাগহাটায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো- নরসিংদী সদর মডেল থানা এলাকার সাটিরপাড়া মহল্লার মৃত সোনা মিয়ার ছেলে সিরাজ মিয়া (৪৫), অভি মিয়ার স্ত্রী ডালিয়া বেগম (২২), সিরাজ মিয়ার ছেলে মোজাম্মেল মিয়া (২০) ও পলাশ উপজেলার দক্ষিণ দেওড়া গ্রামের মৃত মনু মিয়ার ছেলে হাসান আলী ওরফে হাসুইন্না (৪৫)।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার জানান, সাটিরপাড়া মহল্লার চিহ্নিত মাদক ব্যবসায়ী সিরাজ, ডালিয়া ও মোজাম্মেল উত্তর বাগহাটার একটি বাড়িতে (মনির মিয়ার বাড়ি) ভাড়ায় বসবাস করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সেখানে তারা দক্ষিণ দেওড়ার হাসান আলীর কাছে গাঁজা ডেলিভারি দেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক তাপস কান্তি রায় ও সহকারী উপ পরিদর্শক আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স। এসময় সেখান থেকে ০৫ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ চিহ্নিত চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত সিরাজ মিয়ার বিরুদ্ধে ইতোপূর্বে ৪টি মাদক মামলা, হাসান আলীর বিরুদ্ধে ২টি মাদক মামলা ও মোজাম্মেল এর বিরুদ্ধে ২ টি মাদক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com