শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
উজিরপুরে ইভটিজিং’র প্রতিবাদ করায় ছাত্রীর পিতার হাত ভেঙ্গে দিল বখাটে

উজিরপুরে ইভটিজিং’র প্রতিবাদ করায় ছাত্রীর পিতার হাত ভেঙ্গে দিল বখাটে

বরিশালের উজিরপুরে ইভটিজিং’র প্রতিবাদ করায় ছাত্রীর পিতার হাত ভেঙ্গে দিল বখাটের পরিবার বলে অভিযোগ পাওয়া গেছে। আহত সূত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের যুগিহাটি গ্রামের মনির হাওলাদারের মেয়ে ৭ম শ্রেনীতে পড়–য়া ছাত্রীকে মামুন হাওলাদারের ছেলে আপন চাচাতো ভাই মঈন হাওলাদার(২১) স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন সময় উত্তক্ত করত।

এরই প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে বখাটে মঈন ও তার পিতা মামুন হাওলাদার মিলে কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে পরিকল্পিতভাবে ৫ জুলাই সকালে পৌনে ৮টার দিকে বাড়ীর পাশ্ববর্তী রাস্তা দিয়ে মনির হাওলাদার(৪৩) মোটর সাইকেলযোগে শোলক বাজারে যাওয়ার সময় তাকে পথরোধ করে অতর্কিতভাবে চাপাতি, রামদা, লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে সঙ্গাহীন করে ফেলে রাখে।

এতে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয় এবং বাম হাত ভেঙ্গে যায়। এছাড়াও মোটর সাইকেল, মোবাইল ফোন ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। আহতকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিলে তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাঃ তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নী তবে মামলার প্রস্তুতি চলছে।

আহত মনির হাওলাদার জানান মাদকসেবী বখাটে মঈন আমার নাবালিকা মেয়েকে ইভটিজিং করে আসছে। এরই প্রতিবাদ করায় বেপরোয়া হয়ে আমার উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। অভিযুক্তরা পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন জানান লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com