শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
সম্মানসূচক ডক্টরেট পেলেন রানি মুখার্জি ২১ ফাউলের শিকার নেইমার, জোড়া অ্যাসিস্টে সান্তোসের দারুণ জয় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মায়ের জিপিএ-৫, ছেলের গোল্ডেন জিপিএ-৫ রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের দুটি, মির্জা ফখরুলের একটি মনোনয়নপত্র জমা চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য!
২১ ফাউলের শিকার নেইমার, জোড়া অ্যাসিস্টে সান্তোসের দারুণ জয়

২১ ফাউলের শিকার নেইমার, জোড়া অ্যাসিস্টে সান্তোসের দারুণ জয়

স্পোর্টস ডেস্ক:

একের পর এক ফাউলের শিকার হয়েও নিজের নৈপুণ্যের ঝলক দেখিয়েছেন নেইমার। তার জোড়া অ্যাসিস্টে কোপা সুদামেরিকানার শেষ ষোলোর প্রথম লেগে ম্যাকারাকে ২-১ গোলে হারিয়েছে সান্তোস। এই জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল ব্রাজিলিয়ান ক্লাবটি।

বৃহস্পতিবার ভিলা বেলমিরোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই ধাক্কা খায় সান্তোস। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে দারুণ এক গোল করে ম্যাকারাকে এগিয়ে দেন পসে।

গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ মুহূর্তে নেইমারের জাদুতে সমতায় ফেরে সান্তোস। সতীর্থ ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসা গাবিগোলকে লক্ষ্য করে নিখুঁত পাস বাড়ান তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করে দলকে সমতায় ফেরান গাবিগোল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে সান্তোস। এ সময় অন্তত দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে ৭৬ মিনিটে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। তার নিখুঁত কর্নার কিক থেকে পাওয়া বলে দুর্দান্ত হেডে গোল করেন উইলিয়ান আরানো। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সান্তোস।

ম্যাচে নেইমারকে থামাতে প্রতিপক্ষের খেলোয়াড়রা বারবার ফাউল করেন। ম্যাচ শেষে সান্তোস কোচ কুকা জানান, নেইমারকে মোট ২১ বার ফাউল করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নেইমারের প্রশংসা করে কুকা বলেন, কঠিন এই ম্যাচে নেইমার অসাধারণ খেলেছেন। তিনি জানান, নেইমার শুধু আক্রমণে সুযোগ তৈরি করেননি, প্রয়োজনে নিচে নেমে বল দখল করেছেন এবং দলের জন্য প্রচুর লড়াই করেছেন। কোচের মতে, দলের জয়ে নেইমারের ভূমিকা ছিল অসাধারণ।

আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) ইকুয়েডরে ফিরতি লেগে ম্যাকারার মুখোমুখি হবে সান্তোস। প্রথম লেগে ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় ফিরতি ম্যাচে ড্র করলেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে ব্রাজিলিয়ান ক্লাবটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com