বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শার্শায় কোভিডে আক্রান্ত আমজাদের ঢাকায় মৃত্যু

শার্শায় কোভিডে আক্রান্ত আমজাদের ঢাকায় মৃত্যু

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) আমজাদ হোসেন কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরেরর  রিজেন্ট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, গত ১ জুলাই আমজাদ হোসেনের করোনা আক্রান্তের ফলাফল আসে।

তিনি হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য পরিবারের লোকজন তাকে ঢাকায় নিয়ে যান। তার মারা যাওয়ার বিষয়টি রাতে আমাকে মুঠোফোনে জানান
শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউসুফ আলী। এদিকে, ঢাকা থেকে আমজাদের মৃতদেহ নিয়ে রাতেই  নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন স্বজনেরা। এলাকায় তিনি গরিবের চিকিৎসক হিসেবে পরিচিত। রজনী ক্লিনিক নামে বেনাপোলে তার একটি নিজস্ব স্বাস্থ্য প্রতিষ্ঠান রয়েছে। চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি নিজস্ব ক্লিনিকে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করতেন।

উল্লেখ্য, এই পর্যন্ত যশোর জেলায় কোভিডে আক্রান্ত হয়ে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com