বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
প্রাইভেটকারের ধাক্কায় আহত পোশাক শ্রমিকের মৃত্যু

প্রাইভেটকারের ধাক্কায় আহত পোশাক শ্রমিকের মৃত্যু

গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় আহত রেখা রানী বর্মণ (৩৫) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

শনিবার (৪ জুলাই) বিকেলে নাওজোর হাইওয়ে ফাঁড়ির এসআই মো. ফরিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলে সান্তনা রানী বর্মনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন রেখা রানী বর্মণ এবং মায়া বর্মণ নামে দুই পোশাক শ্রমিক। তারা ভবানীপুর এলাকার পলমল গার্মেন্টেসে অপারেটর হিসেবে কাজ করেন।

সান্তনা রানী বর্মন টাঙ্গাইলের মধুপুর থানার পীরগাছা এলাকার সুনীল চন্দ্র বর্মণের স্ত্রী এবং রেখা রানী বর্মণের বাড়ি ভবানীপুরের পিঙ্গাইল গ্রামে।

এসআই ফরিদুজ্জামান বলেন, ওই তিন নারী শ্রমিক সকালে কাজে যোগ দিতে কারখানায় যাচ্ছিলেন। পথে ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী বেপরোয়া গতির একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই শান্তনা বর্মণের মৃত্যু হয়। অপর দুজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেখা রানী বর্মণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com