মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

ডেস্ক রিপোর্ট –

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে বঙ্গভবনে উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

প্রায় একঘণ্টাব্যাপী চলা এই অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এ সময় রাষ্ট্রপতি তাদের সঙ্গে কুশল বিনিময় এবং মঙ্গল কামনা করেন।

এ সময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিসহ বিভিন্ন দূতাবাস ও রাষ্ট্রপতির কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com