মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
ব‌রিশালের বা‌কেরগ‌ঞ্জে পু‌ত্রের লা‌শের ১৬ ঘন্টা পর পিতার লাশ উদ্ধার

ব‌রিশালের বা‌কেরগ‌ঞ্জে পু‌ত্রের লা‌শের ১৬ ঘন্টা পর পিতার লাশ উদ্ধার

পু‌ত্রের গলাকাটা লা‌শের ১৬ ঘন্টা পর পিতার লাশ উদ্ধার। বরিশালের বাকেরগঞ্জে মাছ ধরা ‘চাই’ বিক্রি করতে এসে ছেলের পর এবার বাবার লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের চর লক্ষিপাশা পান্ডব নদীর তীরে একটি বাগান থেকে শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টায় পুত্রের গলাকাটা লাশ উদ্ধার হয়। এর ১৬ ঘন্টা পর আজ শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় পিতার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বাসিন্দা হেলাল উদ্দীন (৫৫) ও তার ছেলে ইয়াসিন (২০) ‘মায়ের পরশ’ নামক ট্রলার নিয়ে মাছ ধরা ‘চাই’ বিক্রি করতে উপজেলার শিয়ালঘুনি বাজারে আসে। ‘চাই’ বিক্রি শেষে ফেরার পথিমধ্যে পান্ডব নদীর মধ্যে তারা খুন হয়। একই এলাকা থেকে চাই বিক্রি করতে আসা হাসান জানায়, হেলাল ও তার ছেলে ইয়াসিন শিয়ালঘুনি হাটে এক লোকের কাছে প্রায় ৬০ পিস চাই বিক্রি করে। ওই বিক্রিকৃত চাই পৌছে দিতে যাওয়ার পর থেকে তাদের আর কোন খোঁজ-খবর পাওয়া যায়‌নি। বা‌কেরগঞ্জ থানা পু‌লিশ পরিদর্শক ( তদন্ত) নকীব আকরাম জানান, মৃত ব্য‌ক্তি‌দের নাম ঠিকানা পাওয়া গে‌ছে। তদন্ত চল‌ছে।

ব‌রিশাল জেলার অতি‌রিক্ত পু‌লিশ সুপার ( বা‌কেরগঞ্জ সা‌র্কেল) আ‌নোয়ার সাইদ জানান, ম‌নে হ‌চ্ছে এ‌দের প‌রিক‌ল্পিত ভা‌বে হত্যা ক‌রে নির্জন স্থা‌নে ফে‌লে রাখা হ‌য়ে‌ছে।হত্যাকারীদের দ্রুত গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com