শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১, আহত ২

গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১, আহত ২

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকার প্রাইভেটকারের ধাক্কায় সান্তনা রানী বর্মন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় অপর দুই নারী আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সান্তনা রানী বর্মন টাঙ্গাইলের মধুপুর থানার পীরগাছা এলাকার সুনীল চন্দ্র বর্মণের স্ত্রী। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তাৎক্ষণিকভাবে পোশাক কারখানার নাম এবং আহত ওই দুই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

নাওজোর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফরিদুজ্জামান জানান, সান্তনা রানীসহ তিন নারী সকাল সাড়ে ৮টার দিকে ভবানীপুর এলাকা দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে মহাসড়কে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে সান্তনা রানী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন অপর দুই নারী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এসআই আরো জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক প্রাইভেটকার ও তার চালককে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com