বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পদ্মা সেতুতে পরীক্ষামূলক ইলেক্ট্রনিক টোল কালেকশন শুরু

পদ্মা সেতুতে পরীক্ষামূলক ইলেক্ট্রনিক টোল কালেকশন শুরু

ডেস্ক রিপোর্ট-

পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) নগদবিহীন ও নন-স্টপ টোল আদায়ের ব্যবস্থা চালু হয়।

সংশ্লিষ্টরা জানায়, এ ব্যবস্থায় আর টোল প্লাজায় গাড়ি থামাতে হবে না। নির্দিষ্ট ইটিসি লেন ব্যবহার করে নিবন্ধিত গাড়িগুলো ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে সেতু পার হতে পারবে। এ সময় ব্যবহারকারীর প্রিপেইড অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে। এই সেবা ব্যবহার করতে হলে প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ‘ট্যাপ’ অ্যাপের ‘ডি-টোল’ অপশনে গাড়ি নিবন্ধন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর ‘আরএফআইডি’ বুথে একবার যাচাই-বাছাই শেষ করলে ভবিষ্যতে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে গাড়িকে শনাক্ত করতে পারবে।

পদ্মা সেতুর সাইড ইঞ্জিনিয়ার আবু সাইদ জানান, প্রক্রিয়া সম্পন্ন হলে গাড়ি যেকোনো সময় নির্ধারিত লেন ব্যবহার করে নির্বিঘ্নে পারাপার হতে পারবে। ভবিষ্যতে আসছে আরওফাইন্যান্সিয়াল অ্যাপ প্রথম ধাপে শুধু টেপ অ্যাপের মাধ্যমে সেবা নেওয়া গেলেও শিগগিরই অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপও যুক্ত হবে। ১০ থেকে ১৫ দিন এভাবে পরীক্ষামূলক কার্যক্রম চলবে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দিলে এটি পুরোপুরি চালু হবে।

এদিকে, স্বয়ংক্রিয় এ টোল ব্যবস্থা চালু হলে টোলপ্লাজায় যানজট কমবে এবং প্রতিদিনের হাজারো যাত্রীর সময় বাঁচবে বলে প্রত্যাশা সকলের। উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের সাড়ে তিন বছর পর এই অত্যাধুনিক ইটিসি সিস্টেম চালু হল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com