শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ডাকসুর নেতৃত্বে সাদিক-ফরহাদ-মহিউদ্দিন

ডাকসুর নেতৃত্বে সাদিক-ফরহাদ-মহিউদ্দিন

ডেস্ক রিপোর্ট-

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে ১৪,০৪২ ভোট পাওয়ার মাধ্যমে ভিপিপার্থী সাদিক কায়েম জয়লাভ করেছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫৭০৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩৮৮৪ টি ভোট এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩৩৮৯ ভোট।

জিএস পদে ছাত্রশিবির সমর্থিত এস এম ফরহাদ জয় লাভ করেছেন। ফরহাদ পেয়েছেন ১০,৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানবীর বারী হামিম পেয়েছেন ৫২৮৩ ভোট।

ডাকসুর এজিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত মহিউদ্দিন খান।  তিনি মোট ১১,৭৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫,০৬৪ ভোট।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন ।

ডাকসু নির্বাচনে জয়ী হলেন যারা:

সহসভাপতি (ভিপি)– আবু সাদিক কায়েম (শিবির সমর্থিত)

সাধারণ সম্পাদক (জিএস) –এস এম ফরহাদ (শিবির সমর্থিত)

সহ-সাধারণ সম্পাদক (এজিএস)—মুহা মহিউদ্দীন খান (শিবির সমর্থিত)

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক—ফাতেমা তাসনিম জুমা (শিবির সমর্থিত)

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক—ইকবাল হায়দার (শিবির সমর্থিত)

কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক— উম্মে ছালমা (শিবির সমর্থিত)

আন্তর্জাতিক সম্পাদক—জসীমউদ্দিন খান (শিবির সমর্থিত)

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক—মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)

গবেষণা ও প্রকাশনা সম্পাদক—সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র)

ক্রীড়া সম্পাদক—আরমান হোসেন (শিবির সমর্থিত)

ছাত্র পরিবহন সম্পাদক—আসিফ আব্দুল্লাহ (শিবির সমর্থিত)

সমাজসেবা সম্পাদক—যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)

ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক—মাজহারুল ইসলাম (শিবির সমর্থিত)

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক—আব্দুল্লাহ আল মিনহাজ (শিবির সমর্থিত)

মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক—মো. জাকারিয়া (শিবির সমর্থিত)

উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি [ভিপি] পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক [জিএস] পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক [এজিএস] পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com