মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন

ঢাবি প্রতিনিধি-

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাহিন সরকার। পাশাপাশি  তিনি এ পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)প্যানেলের প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়েছেন।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহিন এ ঘোষণা দেন। এসময় আবু বাকের মজুমদারও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মাহিন সরকার বলেন, ‘আমার কাছে সব সময় মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয়, সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে ঐক্য প্রয়োজন। সে জায়গা থেকে আমি মনে করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যদি গণঅভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব নির্বাচিত হতে পারে তাহলে যে কারও চাইতে ঢাবি শিক্ষার্থীদের প্রতি তারা বেশি দায়বদ্ধতা অনুভব করবে। কারণ যারা এর আগে ঢাবি শিক্ষার্থীদের স্বার্থে লড়াই সংগ্রাম করেছেন, তারাই তাদের পরিশ্রমের মর্ম বুঝবেন এবং তাদের জন্য বেশি কাজ করবেন। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে আবু বাকের মজুমদার জিএস পদে নির্বাচিত হলে তা আমার বিজয় বলেই সূচিত হবে।’

তিনি আরও বলেন, ‘আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহবান জানাচ্ছি, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচন করুন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com