বুধবার, ১৭ Jun ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে

বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে

বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে
বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সমর্থন নিয়ে যদি বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে তারেক রহমানের নেতৃত্বে একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি করবে। একইসঙ্গে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

সোমবার (১ সেপ্টেম্বর) শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।

মির্জা ফখরুল বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করেছে। কিন্তু জিয়াউর রহমানের আর্দশকে নিয়ে বিএনপি প্রত্যেকবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। বিএনপিকে ধ্বংস করার জন্য লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ২০ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে, ১৭শর বেশি মানুষকে গুম করা হয়েছে। এখানে অবিশ্বাস রকম ফ্যাসিবাদ গড়ে তোলা হয়েছিল বিএনপিকে ধ্বংস করার জন্য। আমরা ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি।

তিনি বলেন, এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন রয়েছে, সেটা সর্বোচ্চ সুষ্ঠু করা। সংস্কার প্রস্তাবে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নেরে মধ্যে দিয়ে দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনার ব্যবস্থা করবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, আমিনুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com