বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ
স্টামফোর্ডে “জুলাই বিপ্লব স্মারক” বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টামফোর্ডে “জুলাই বিপ্লব স্মারক” বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধি –

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো “জুলাই বিপ্লব স্মারক” বিতর্ক প্রতিযোগিতা ২০২৫।

৩০ জুলাই হতে শুরু হওয়া এ জুলাই বিপ্লব স্মারক বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর ফাইনাল রাউন্ড এবং সমাপনী অনুষ্ঠান গত ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিস্টেম ফর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. ইউনুস মিয়া, রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন। এছাড়া উপস্থিত ছিলেন স্টামফোর্ড ডিবেট ফোরাম এর কনভেনর এবং বিবিএ ডিপার্টমেন্টের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মোহাম্মাদ নাজমুল হক,স্টামফোর্ড ডিবেট ফোরামের সাবেক কনভেনর ইকোনোমিক্স ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ড. ওমর ফারুক এবং জনপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টামফোর্ড ডিবেট ফোরামের সভাপতি সিয়াম হাসান।পরবর্তীতে বক্তব্য রাখেন স্টামফোর্ড ডিবেট ফোরামের কনভেনর মোহাম্মদ নাজমুল হক এবং বক্তব্য রাখেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার আব্দুল মতিন। সর্বশেষ বক্তব্য রাখেন প্রো-ভিসি অধ্যাপক ড. ইউনুস মিয়া। বক্তব্য শেষে সাবেক কনভেনর ড. ওমর ফারুককে সম্মাননা স্মারক তুলে দেন প্রো-ভিসি ড. ইউনুস মিয়া।

এছাড়া উক্ত অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন সিনিয়র সদস্যরা।পরবর্তীতে নতুন কমিটির সকলকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দরা। সবশেষে ফলাফল ঘোষণা করা হয়।যেখানে বিজয়ী হয়েছে জাস্টিস ১.০ এবং বিজিত দল ট্র্যায়াল টাইটান। বিতর্কের সেরা বক্তা হয়েছে পক্ষ দলের ৩য় বক্তা মো মাহি।বিজয়ী দল সহ সকলের মাঝে পুরষ্কার তুলে দেওয়ার মাধ্যমে এই আয়োজন শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com