মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
যুক্তরাজ্যের বিলবোর্ডে বাংলাদেশি বংশোদ্ভূত ডা. ফারজানা হোসেইন

যুক্তরাজ্যের বিলবোর্ডে বাংলাদেশি বংশোদ্ভূত ডা. ফারজানা হোসেইন

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) এই মহামারীর মধ্যে সামনের সারিতে থেকে স্বাস্থ্য সেবা দিয়ে বিলবোর্ডে স্থান করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডা. ফারজানা হোসেইন। আরো ১২ চিকিৎসকের সঙ্গে এ সম্মান অর্জন করেছেন তিনি।

সম্প্রতি দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস-এনএইচএস এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে ইস্টার্ন আই।

যুক্তরাজ্যের সাটারস্টক.কম প্রকাশিত একটি ছবিতে দেখা যায় দেশটির রাজধানী লন্ডনের বিখ্যাত পিকাডেলি সার্কাসের সামনে তাকে নিয়ে টানানো এক বিলবোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ডা. ফারজানা হোসেইন। তিনি ও তার দল নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) এই মহামারী যুক্তরাজ্যের রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে তিনি সে বছরের ‘জিপি (জেনারেল প্র্যাকটিশনার) অব দ্য ইয়ার’ হিসেবেও খেতাব পান তিনি।

১৮ বছর ধরে পূর্ব লন্ডনে চিকিৎসা পেশায় নিয়োজিত আছেন ডা. ফারজানা হোসেইন। তার বাবা ১৯৭০ সালে বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান) থেকে সেখানে পাড়ি জমান।

দুই কন্যা সন্তানের জননী ডা. ফারজানা যুক্তরাজ্যের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রাইমারি কেয়ারের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করাকেই নিজের জীবনের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com