শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জনের প্রাণহানি

বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জনের প্রাণহানি

সংগৃহীত।
সংগৃহীত।

জেলা প্রতিনিধি-

কক্সবাজার জেলার রামুতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী।

রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম অভিমুখী মারছা পরিবহনের দ্রুতগতির বাসের সঙ্গে কক্সবাজার অভিমুখী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে তৎক্ষণাৎ আগুন ধরে যায়। পরে স্থানীয়রা পানি ঢেলে তা নিয়ন্ত্রণে আনেন।

পরবরতিতে, গাড়িটির বিভিন্ন অংশ কেটে ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেওয়ার পর ২ জনের মৃত্যু হয়।এছাড়াও ঘটনার প্রায় দুই ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত গাড়িটির নিচে চাপা পাড়া অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে মারছা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে ওই বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট ইয়াছিন আহমেদ। তিনি গাড়িটির চালকের আসনে ছিলেন। তবে এখন পর্যন্ত বাকিদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে রামু থানা, রামু তুলাতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান।

বিষয়টি নিশ্চিত করে তুলাতুলী ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনরে পরিচয় পাওয়া গেলেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com