বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক

সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক

ডেস্ক রিপোর্ট –

চাঁদাবাজিও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভের ডাক দিয়েছে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার সকাল ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়ান্স অব বাংলাদেশ (পিইউএসএবি)।

পোস্টে বলা হয়, ‘আজ প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সারাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের সব মূল পয়েন্টগুলোতেই কর্মসূচি রয়েছে সকাল ও দুপুরে।’

বিক্ষোভের সময় ও স্থান উল্লেখ করে বলা হয়- রামপুরা ব্রিজ, বসুন্ধরা গেট, উত্তরা বিএনএস এবং আশুলিয়া (খাগান) এলাকায় দুপুর ১২টার দিকে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

এছাড়া ব্র‍্যাক ও নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে সাড়ে ১২টা, আইইউবি, এনএসইউতে সাড়ে ১১টা, ড্যাফোডিলে ১টা, মিরপুর ১০-এ বিকাল ৪টা, সাউথইস্ট ও উত্তরা বিশ্ববিদ্যালয়ে ১টা, সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৬টা এবং চট্টগ্রামের নিউমার্কেট চত্বরে বেলা ৩টায় বিক্ষোভ করবে বেসকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com