শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বাস্কেটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ

বাস্কেটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত ১ম বিভাগ বাস্কেটবল লিগ ২০২৫ এর ফাইনাল খেলায় বাংলাদেশ পুলিশ বাস্কেটবল টীম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় সোহারাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর-১০, ঢাকায় ১ম বিভাগ বাস্কেটবল লিগ ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ও বাংলাদেশ পুলিশ বাস্কেটবল ক্লাবের সভাপতি কাজী মোঃ ফজলুল করিম,  প্রধান অতিথি হিসেবে আকর্ষণীয় বাস্কেটবল ম্যাচটি উপভোগ করেন।

খেলা শেষে প্রধান অতিথি ও বাংলাদেশ পুলিশ বাস্কেটবল ক্লাবের সভাপতি কাজী মোঃ ফজলুল করিম এর উপস্থিতিতে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশণ কর্তৃক আয়োজিত ১ম বিভাগ বাস্কেটবল লিগ ২০২৫ এ অংশগ্রহনকারী দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ পুলিশ বাস্কেটবল টীম, ধুমকেতু বাস্কেটবল টীম, বকসীবাজার বাস্কেটবল টীম ও জোসেফাইট বাস্কেটবল টীম।

উল্লেখ্য, সর্বশেষ অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ বাস্কেটবল ক্রীড়া দলটি ২য় বিভাগ জাতীয় বাস্কেটবল লীগে “অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com