বুধবার, ১৭ Jun ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও কৃষকলীগের সোহরাব হোসেন বুলবুল গ্রেপ্তার

আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও কৃষকলীগের সোহরাব হোসেন বুলবুল গ্রেপ্তার

ফরিদপুর ব্যুরো –

ফরিদপুরের আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

একইদিন সকালে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ভোরে পুলিশ তার বাড়ি থেকে সোহরাব হোসেনকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।’কোন মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে জানতে চাইলে ওসি বলেন, ‘এখনও সিদ্ধান্ত হয়নি। আমরা খোঁজ-খবর নিচ্ছি; পূর্বেও তার বিরুদ্ধে মামলা আছে।’ আদালতে পাঠানো পর বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

জানা গেছে, গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল ফরিদপুর জেলা কৃষকলীগের পানি, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক। তার সঙ্গে পলাতক সাবেক মন্ত্রী (মৎস ও প্রাণি সম্পদ) আব্দুর রহমানের ব্যাপক ঘনিষ্ঠতা ছিল। এছাড়াও তার বিরুদ্ধে টিআর, কাবিখা, বয়স্ক ভাতাসহ সরকারি বরাদ্দকৃত অর্থ আত্মসাৎতের অভিযোগ রয়েছে।

এদিকে চলতি বছরের শুরুতে নানা অনিয়মের অভিযোগ এনে সোহরাব হোসেন বুলবুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেন স্থানীয় একজন ব্যক্তি। তাছাড়া সাম্প্রতিক সময়ে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এক বক্তৃতায়__ সোহরাব হোসেন বুলবুলকে গণধোলাই দেওয়ার ঘোষণা দেন।

কৃষকলীগ নেতা বুলবুলকে অস্ত্রধারী, ভোট ডাকাত উল্লেখ করে নাসিরুল ইসলাম বলেন, ‘৫ আগস্টের পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আলফাডাঙ্গায় অস্ত্র মিছিল হয়েছে। সেই মিছিলে এই ইউনিয়নের ভোট ডাকাত সোহরাব হোসেন বুলবুল ছিলেন। কিন্তু মামলা থেকে তার নামটি কৌশলে বাদ হয়ে গেল।’ এসময় প্রশাসনের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, ‘এই বুলবুলকে গ্রেপ্তার করতে হবে। তাকে গ্রেপ্তার না করা পর্যন্ত আপনারা ঘরে ফিরে আসবেন না।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com