সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

টাইগারদের ওয়ানডের নেতৃত্বে মিরাজ

টাইগারদের ওয়ানডের নেতৃত্বে মিরাজ

স্পোর্টস ডেস্ক-

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। শ্রীলংকা সফরে দলকে তিন ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার।

নাজমুল হোসেন শান্ত সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ত্ব থেকে সরে যাওয়ার পর টি-টোয়েন্টিতে লিটন দাসকে নেতৃত্বের দায়িত্ব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ওয়ানডে দলে মিরাজকে অধিনায়ক হিসেবে ঘোষণা দিল বিসিবি।

বিসিবি সূত্রে জানা যায়, মিরাজকে এক বছরের জন্য ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে। এর আগে নাজমুল হোসেন শান্ত চোটের কারণে মাঠের বাইরে থাকায় গত ডিসেম্বরে ওডিআই অংশে দলকে নেতৃত্ব দেন মিরাজ।

আসন্ন শ্রীলংকা সফরে মিরাজের নেতৃত্বেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। শ্রীলংকা সফর থেকেই দীর্ঘদিন পর ফের তিন ফরম্যাটে তিন অধিনায়ক দেখবে বাংলাদেশ।

টেস্টে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত, ওয়ানডেতে মেহেদি হাসান মিরাজ আর টি-টোয়েন্টিতে লিটন কুমার দাসের নেতৃত্বে খেলবে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com