সোমবার, ০৮ Jun ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ভারতে ঢুকলেই গ্রেফতার হবেন নোবেল

ভারতে ঢুকলেই গ্রেফতার হবেন নোবেল

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘চা-ওয়ালা’ হিসেবে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য নোবেলের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশের কাছে একাধিক ধারায় মামলা করা হয়েছে বলে জানা গেছে। মামলার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্যের পুলিশ জানিয়েছে, ভারতে ঢুকলেই নোবেলকে গ্রেফতার করা হবে। এমনই তথ্য দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম।

বুধবার (২৭ মে) এক প্রতিবেদনে জিনিউজ জানিয়েছে, গত সোমবার (২৫ মে) নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া শহরের বাসিন্দা সুমন পাল। ইতোমধ্যেই সুমন পালের দায়ের করার অভিযোগের প্রতিলিপি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়, বাংলাদেশ হাই কমিশন ও ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।  

ত্রিপুরা পুলিশ সূত্রের বরাত দিয়ে জিনিউজ আরো জানায়, নোবেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪, ৫০৫ ও ১৫৩ ধারায় মামলা করা হয়েছে। 

প্রসঙ্গত, গত শুক্রবার (২২ মে) নোবেল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন। যেখানে সরাসরি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘চা-ওয়ালা’ হিসেবে আখ্যায়িত করেন তিনি। তার এই পোস্টের পর দুই দেশেই সমালোচনা শুরু হয়। পোস্টটি দেওয়ার সাথে সাথে নোবেলকে ডেকে পাঠায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব কার্যালয় থেকে ফিরে নিজের কর্মকাণ্ডের জন্য অনলাইনে ক্ষমা চান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com