বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জুলাই আহত যোদ্ধা, শ্রমিক ও শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

জুলাই আহত যোদ্ধা, শ্রমিক ও শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভার উপজেলায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের শতাধিক পরিবার এবং রানা প্লাজা ট্র্যাজেডির ঘটনায় আহত শ্রমিক ও নিহত পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি।

শুক্রবার (৬ জুন) বিকাল ৪ টায় সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজার সামনে আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা ও ঢাকা জেলার মুখ্য সমন্বয়ক মেহেরাব সিফাত।

সাভার উপজেলা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই ঈদ উপহার প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা ও ঢাকা জেলা সমন্বয়ক কমিটির সদস্য ভীম্পাল্লী ডেভিড রাজু, জাতীয় নাগরিক কমিটি সাভার থানার প্রথম প্রতিনিধি জুলকার নাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাভার উপজেলা শাখার সদস্য সচিব মাহিদ হাসান রাফসান, সাভার থানার আহবায়ক মেহেদী হাসান মুন্না।

উপহার গ্রহণ করতে এসে একজন শহীদ পরিবারের সদস্য আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমার ছেলে এই দেশের জন্য জীবন দিয়েছেন। আজ ছাত্রদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি আমাদের স্মরণ করছে, এটা আমাদের অনেক বড় প্রাপ্তি।

অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত আলোচনা পর্বে আহত যোদ্ধা ও শহীদ পরিবার এবং রানা প্লাজা ট্র্যাজেডির ঘটনায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা তাঁদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন। জাতীয় নাগরিক পার্টির নেতারা তাদের দাবিগুলো নোট করে জানান, এসব বিষয়ে দলীয় ফোরামে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে পাশাপাশি সাধ্যমত পাশে থাকতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বা বু ম /সোহেল রানা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com