বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহ সীমান্তে ২২ জনকে পুশইন করেছে বিএসএফ

ময়মনসিংহ সীমান্তে ২২ জনকে পুশইন করেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট এলাকা দিয়ে নারী ও শিশুসহ ২২ জন বাংলাদেশিকে পুশইন করেছে। গত শনিবার মধ্যরাতের পর এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মো. মোস্তাফিজুর রহমান জানান, ধোবাউড়া সীমান্তের মুনসিপাড়া পয়েন্ট দিয়ে দুই পরিবারের মোট ১২ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এর মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

জানা গেছে, ওই ১২ জনকে গুজরাট পুলিশ আটক করেছিল। পরে তাদের গুয়াহাটি বিমানবন্দর ও মেঘালয় হয়ে সীমান্তে এনে পুশইন করে বিএসএফ।

বর্তমানে মুনসিপাড়া বিজিবি ক্যাম্পে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্যদিকে, হালুয়াঘাট সীমান্তের সূর্যপুর বিজিবি ক্যাম্পের মাধ্যমে আরও ১০ জনকে পুশইন করা হয়েছে। এদের মধ্যে নয়জন নারী এবং একজন শিশু। এদের ভারতের মেঘালয় সীমান্ত হয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে।

বিষয়টি নিয়ে বিজিবি তদন্ত করছে। ফেরত আসাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com