শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রথম ফুটবলার হিসেবে এককভাবে মর্যাদাপূর্ণ পুরস্কার পাচ্ছেন মেসি ঘণ্টায় ২২৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চাম্পি’ হঠাৎ অসুস্থ ড. মঈন খান, হাসপাতালের সিসিইউতে ভর্তি চোয়ালে অস্ত্রোপচারের চার দিন পরই জিমে মার্তিনেজ, মাঠে ফিরতে লাগবে সময় বিয়ের জন্য বয়স নয়, মানসিক প্রস্তুতিই গুরুত্বপূর্ণ: নুসরাত ফারিয়া যুক্তরাষ্ট্রের ডিভি লটারি চালুর নির্দেশ আদালতের, আবেদন শুরু ১ নভেম্বরের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি পারফিউম সাত বছরের আইনি জটিলতা কাটল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে বাধা নেই
লালপুরে কাছাকাছি ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

লালপুরে কাছাকাছি ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নাটোরের লালপুরে নিজ শয়নকক্ষে স্ত্রী এবং বাড়ির অদূরে তামাক পোড়ানোর ঘরে থেকে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া পশ্চিম পাড়া গ্রামের অজল ফকিরের ছেলে রাইসুল ইসলাম (৪০) ও তার স্ত্রী ফাতেমা খাতুনের (৩২) লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ।

রাইসুলের ছেলে সম্রাট (১৭) জানায়, রোববার রাত ৯টায় খাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে ঘুম থেকে উঠে সম্রাট তার মায়ের ঘরে গিয়ে দেখেন তিনি মৃত অবস্থায় বিছানায় পড়ে আছেন। পরে সম্রাট বাবাকে খুঁজতে গিয়ে দেখেন বাড়ি থেকে ১০০ গজ দূরে তামাক পোড়ানোর ঘরে গলায় রশি দিয়ে ঝুলে আছেন তিনি।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করেন। স্থানীয়রা জানায়, রাইসুল প্রায় ৮-৯ লাখ টাকা ঋণগ্রস্ত ছিল।

লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com