শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ফরিদগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ৪০, আতঙ্কিত এলাকাবাসী

ফরিদগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ৪০, আতঙ্কিত এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের ফরিদগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ মে) উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ও ফরিদগঞ্জ পৌর এলাকায় দিনব্যাপী পাগলা কুকুরের কামড়ের এসব ঘটনা ঘটে।

কুকুরের কামড়ে আহতের মধ্যে ২৩ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা জেলা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। পাগলা ‍কুকুরের তাণ্ডবে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর, খুরুমখালী, বটতলা গ্রামে শুক্রবার সকাল থেকে কুকুরের আক্রমণের শিকার হন লোকজন।

এর মধ্যে জখম হওয়া গাজীপুর গ্রামের মুনতাহা (১৫) ইমাম হোসেন (৪৫), সাদিয়া (৬) হৃদয় (২৭), রায়হান (১১), ইসরাত (৭), মোজাহিদ (৬), মাহাবুব (১৮), আফরোজা (৭), আব্দুল কাদির (১১), লুৎফর নেছা (৫০), সাইদ (৭) ও খুরমখালী গ্রামের ইকরা (১০), জাহিদ (৮), আরিফ (৮), বটতলা এলাকার মোরশেদ আলমসহ মোট ২৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন।

গাজীপুর এলাকার লোকজন জানান, শুক্রবার সকাল থেকেই পাগলা কুকুরের কামড়ের খবরে আতঙ্কিত হয়ে পড়েন তারা। অন্তত ৪০ জনের বেশি লোক কুকুরের কামড়ের শিকার হয়েছেন। কুকুরের কামড়ে আহতদের নিয়ে মানুষকে ছোটাছুটি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজাম্মেল হোসেন জানান, শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কুকুরের কামড়ে আহত লোকজনের আসা শুরু হয়। ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ জন চিকিৎসা নিয়েছেন।

ফরিদগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খাঁন বলেন, পৌরসভা এলাকার যারা এসেছেন, তাদের ভ্যাকসিন দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com