বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বন্যার্ত পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

বন্যার্ত পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার –

কক্সবাজারের মহেশখালীতে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোস্ট গার্ড।

রবিবার ০১ জুন ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলের দূর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি সমুদ্র তীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সাম্প্রতিক বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে স্থানীয় মানুষ পানি বন্দি হয়ে পড়ে। কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন মহেশখালী কর্তৃক গত ৩১ মে ২০২৫ তারিখ শনিবার দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মহেশখালী উপজেলার কুতুবজুম, মাতারবাড়ি ও সোনাদিয়ায় বন্যা কবলিত ১৩৫ টি গরীব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও শুকনা খাবার বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com