মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

হামজাদের মাঠ বাঁচাতে অ্যাথলেটিক্স ইভেন্ট আউটার স্টেডিয়ামে

হামজাদের মাঠ বাঁচাতে অ্যাথলেটিক্স ইভেন্ট আউটার স্টেডিয়ামে

স্পোর্টস রিপোর্টার

জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সের থ্রো ইভেন্টের (জ্যাভলিন, শটপুট, ডিসকাস, হ্যামার) ইভেন্টগুলো ঢাকা জাতীয় স্টেডিয়ামের মুল ভেন্যুতে হচ্ছে না। পলটনের আউটার স্টেডিয়ামে হবে ইভেন্টগুলো।

বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারন সম্পাদক মো. শাহ আলম। এ সময় সহসভাপতি ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। তবে আজ শুরু হওয়া দুদিন ব্যাপী এই প্রতিযোগিতার রানিং, হার্ডেলস ও জাম্পের ইভেন্টগুলো জাতীয় স্টেডিয়ামেই হবে।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফুটবল ও অ্যাথলেটিক্স যৌথভাবে ব্যবহার করে। ১০ জুন এই স্টেডিয়ামে হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচ। যে ম্যাচে খেলবেন ইংলিশ প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, কানাডিয়ান শমিত সোম ও ইতালিয়ান প্রবাসী ফাহামেদুল ইসলাম। বাফুফে এখনো মাঠ পরিচর্যা করছে। তাই বাফুফের পক্ষ থেকে অ্যাথলেটিক্স ফেডারেশনকে মাঠ ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে।

জাতীয় স্টেডিয়ামে ১৫০ কোটি টাকার বেশি ব্যয়ে সংস্কার হয়েছে। প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে অ্যাথলেটিক্সের নতুন ট্র্যাক তার মধ্যে অন্যতম। এই ট্র্যাক রক্ষণাবেক্ষণ নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদকের মন্তব্য,‘আমাদের সম্মিলিতভাবেই এই ট্র্যাক রক্ষা করতে হবে। ফুটবল বা অন্যরা যখন ব্যবহার করবে তখন ট্রাকের ওপর কার্পেট দিলে অনেকটা চাপ কমবে।’

জাতীয় জুনিয়র প্রতিযোগিতা অ-১৬ ও ১৮ দুই বয়স ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। নভেম্বরে বাহরাইনে এশিয়ান ইয়ুথ গেমস রয়েছে। সেই গেমসের জন্য এই প্রতিযোগিতা থেকে খেলোয়াড় বাছাই করতে চায় ফেডারেশন। প্রতিটি ইভেন্টে প্রথম-তৃতীয় স্থান অর্জনকারী আর্থিক পুরস্কার পাবেন। রেকর্ডধারী অ্যাথলেটকে ১০ হাজার টাকা করে দেবে ফেডারেশন। জেলা, বিভাগ, শিক্ষাবোর্ড, বিকেএসপি এবং সংস্থা থেকে সব মিলিয়ে ৬০০ জন প্রতিযোগি এবারের আসরে অংশ নিচ্ছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com