সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

লাল-সবুজের জার্সিতে মাঠে নামতে তর সইছে না ফাহামিদুলের

লাল-সবুজের জার্সিতে মাঠে নামতে তর সইছে না ফাহামিদুলের

স্পোর্টস রিপোর্টার

গত মার্চে এএফসি এশিয়ান কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের ক্যাম্পে থাকলেও চূড়ান্ত দলে জায়গা পাননি ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। এবার জাতীয় দলের ক্যাম্প শুরুর আগেই ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ২৬ জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন। যে কারণে তাকে ঘিরে ফুটবলাঙ্গণে নতুন করে শুরু হয়েছে উন্মাদনা।

স্বভাবতই জাতীয় দলের হয়ে খেলতে উন্মুখ হয়ে আছেন ফরোয়ার্ড ফাহামিদুল নিজেও। বুধবার সবার আগে টিম হোটেলে উঠে বাফুফের দেওয়া এক ভিডিও বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এখানে এসে খুবই ভালো লাগছে। লাল-সবুজ জার্সি পরে দেশের জন্য কিছু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

বাফুফের ফেসবুক পেজে ফাহামিদুল আরও বলেন, ‘এমন ভালোবাসা দেখানোর জন্য সমর্থকদের ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ, এখন খেলার জন্য মুখিযে আছি।’

১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের সি-গ্রুপে তৃতীয় পর্বে খেলবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। এর আগে একই মাঠে ৪ জুন ভুটানের বিপক্ষেও ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আজ থেকেই ঢাকার জাতীয় স্টেডিয়ামে হাভিয়ের কাবরেরা অধীনে শুরু হওয়া অনুশীলনে রিপোর্ট করার কথা রয়েছে ফুটবলারদের। তবে শনিবার থেকে পুরোদমে অনুশীলন হবে। অ্যাথলেটিক্স শেষ হলে সন্ধ্যার পর শিষ্যদের নিয়ে অনুশীলনে নামতে পারেন কোচ কাবরেরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com