মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চের পর ফেরি চলাচলও বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চের পর ফেরি চলাচলও বন্ধ

নিজস্ব প্রতিবেদন

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চের পর ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বৃহস্পতিবার সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে। এরপর বিকেল সাড়ে ৩টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচলও বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, নদীতে প্রচণ্ড ঢেউ ও উত্তাল পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএর ট্রাফিক সাব-ইন্সপেক্টর শিমুল ইসলাম বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল পুনরায় শুরু হবে।

হঠাৎ করে লঞ্চ ও ফেরি বন্ধ হয়ে যাওয়ায় নৌরুটে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহনগুলো সাময়িকভাবে দুর্ভোগে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে এলে ধাপে ধাপে লঞ্চ ও ফেরি চালু করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com