সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে ঢাকায় আসলেন ফাহমিদুল

সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে ঢাকায় আসলেন ফাহমিদুল

স্পোর্টস রিপোর্টার

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে ঢাকায় পা রেখেছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। বুধবার (২৮ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ঢাকার হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।

বিমানবন্দর থেকে সোজা টিম হোটেলে উঠেছেন ফাহমিদুল। বাংলাদেশ বুলেটিনকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব। দুইদিন বিশ্রাম শেষে আগামী শুক্রবার অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন ফাহমিদুল।

বিমানবন্দরে ফাহমিদুলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রটোকল অফিসার। এর আগে মার্চ উইন্ডোতে সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে সেই দলে ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমিদুল ছিলেন না। তাকে বাদ দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

ফাহমিদুলকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলও করেন ক্ষুব্ধ সমর্থকরা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোড়ন তোলে। অবশেষে ফের দলে ডাকা হলো ফাহমিদুলকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com