মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
লিটনকে নিয়ে পাকিস্তানের ‘বিশেষ পরিকল্পনা’

লিটনকে নিয়ে পাকিস্তানের ‘বিশেষ পরিকল্পনা’

স্পোর্টস ডেস্ক

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। সবশেষ ২৭ ইনিংসে মাত্র একবার অর্ধশতকের দেখা পেয়েছেন। সংযুক্ত আরব আমিরাত সফরেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এরপরও লিটনকে নিয়ে বিশেষ পরিকল্পনা করছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা। এই ডানহাতি ব্যাটারকে দ্রুত আউট করতে চান তারা।

আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের মধ্যে দুটিই ভেসেছে রান বন্যায়। এমন সিরিজে লিটনের ব্যাট থেকে এসেছে ৬৫ রান। এর মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতেই খেলেন ৪০ রানের ইনিংস। বাকি দুই ম্যাচে করেন ২৫ রান।

আরব আমিরাতের বিপক্ষে সিরিজে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও লিটনকে হালকাভাবে নিয়ে ভুল করতে চায় না পাকিস্তান। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বুধবার (২৮ মে) রাতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ম্যান ইন গ্রিনরা। সিরিজের বাকি ম্যাচদুটি হবে ৩০ মে ও ১ জুন।

তার আগে সংবাদ সম্মেলনে সালমান বলেন, ‘বাংলাদেশের ব্যাটারদের মধ্যে লিটন দাস খুবই দারুণ। সে এমন একজন ক্রিকেটার যাকে আমরা দ্রুত আউট করতে চাইব। সে রান না করতে পারলে বাংলাদেশের মনোবল ভেঙে যাবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com