রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
স্টামফোর্ডে যুক্তির জয়যাত্রা: দ্বৈত শিরোপায় সাংবাদিকতা বিভাগের কৃতিত্ব

স্টামফোর্ডে যুক্তির জয়যাত্রা: দ্বৈত শিরোপায় সাংবাদিকতা বিভাগের কৃতিত্ব

ক্যাম্পাস প্রতিনিধি –

স্টামফোর্ড ডিবেট ফোরামের আয়োজনে ১২তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় উভয় (বাংলা ও ইংরেজি) সেগমেন্টে চ্যাম্পিয়ন হয়ে নজির গড়েছে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ।

গত রবিবার (২৫ মে) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ইউনুস মিয়া, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হাসান এবং রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন। এছাড়াও উপস্থিত ছিলেন ডিবেট ফোরামের কনভেনর ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. ওমর ফারুক।

বাংলা সেগমেন্টে সাংবাদিকতা বিভাগ রানার-আপ আইন বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ইংরেজি সেগমেন্টেও তাদের দখলে যায় চ্যাম্পিয়নের মুকুট, যেখানে রানার-আপ হয় অণুজীববিজ্ঞান বিভাগ।

প্রতিযোগিতার বাংলা সেগমেন্টে সেরা বিতার্কিক নির্বাচিত হন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাইমা জাহান লামিয়া এবং ইংরেজি সেগমেন্টে একই বিভাগের শিক্ষার্থী আল নাহিয়ান সেরা বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করে।

বিতর্ক শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন এবং কনভেনর ড. ওমর ফারুক।

তরুণ বিতার্কিকদের বক্তব্যে উঠে আসে সমাজ, রাজনীতি, অর্থনীতি ও মানবিক নানা ইস্যুতে যুক্তিনির্ভর বিশ্লেষণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com