বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু,আহত ১

কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু,আহত ১

ডেস্ক রিপোর্ট –

কুমিল্লায় বজ্রপাতে দুই শিশুসহ চারজনের মৃত্যু এবং একজন আহত হয়েছেন। আজ সোমবার জেলার মুরাদনগর ও বরুড়া উপজেলায় এ ঘটনা ঘটে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বরুড়া উপজেলার কর্মকর্তা ডা. সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন মুরাদনগরের পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পশ্চিম পাড়ার নিখিল দেবনাথ (৫৫) ও উপজেলার আন্দিকোট ইউনিয়নের দেওড়া গ্রামের জুয়েল ভূঁইয়া (৩২)। কৃষি জমি থেকে পাকা ধান কাটতে গিয়ে বজ্রপাতে তারা প্রাণ হারান। আজ দুপুরে মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার কোরবানপুর পূর্ব পাড়া কবরস্থানের পাশের জমিতে এ ঘটনা ঘটে।

অন্যদিকে বরুড়া উপজেলায় ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে জিহাদ (১৪) ও ফাহাদ (১৩) মারা যায়। একই ঘটনায় গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আবু সুফিয়ান (৭) নামের এক শিশু। আজ বেলা সাড়ে ১১টার দিকের বরুড়ার খোশবাস উত্তর ইউনিয়নের পয়ালগুচ্ছ গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য সফিকুল ইসলাম বলেন, ‘কোরবানপুর পূর্ব পাড়া কবরস্থানের পাশের মাঠে কৃষকরা ধান কাটার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় আচমকা বজ্রপাতে আমাদের গ্রামের নিখিল ও দেওড়া গ্রামের জুয়েল মারা যায়।’

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বরুড়া উপজেলার কর্মকর্তা ডা. সাজেদুর রহমান বলেন, আজ দুপুর ১২টার দিকে দুই কিশোর ও এক শিশুকে হাসপাতালে নিয়ে এলে জিহাদ ও ফাহাদকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক। আহত সুফিয়ানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com