সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা মিস ইউনিভার্সের ভোটে বিশ্বে তৃতীয় বাংলাদেশের সামিরা খান মাহি
শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট –

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৩ এপ্রিল) যৌথ অভিযানের মাধ্যমে গাইবান্ধা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পারভেজ হত্যা মামলায় এ পর্যন্ত মোট ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বিকেলে ঢাকার সিএমএম আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় মিয়াজীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত এই আদেশ দেন।

এর আগে দুপুরে তাকে আদালতে তোলা হয়। এসময় পুলিশ তার ১০ দিনের রিমান্ড চায়। আসামিপক্ষ অভিযুক্তের জামিন প্রার্থনা করেন। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com