কুমিল্লা ব্যুরো: কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে আ’লীগ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১টি এবং বিএনপি-জামায়াত ৪টিতে বিজয়ী হয়েছেন। শুক্রবার সকালে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষনা করা হয়। ২০২২-২০২৩ সেশন এর ম্যানেজিং কমিটির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত (আ’লীগ সমর্থিত) “আহছান-তাহের” পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত (বিএনপি-জামায়াত সমর্থিত) “তারেক-মিজান” পরিষদ দুটি প্যানেলে ৩০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ১০ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে ১১৫৫জন ভোটারের মধ্যে ১১০৭জন ভোটার ভোট প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে ওইদিন রাত ১০টায় ভোটগণনা শুরু হয়ে পরদিন শুক্রবার সকাল সোয়া ১০টায় শেষ হয়। এরপর কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট সহিদ উল্লাহ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এ সময় তাঁকে সহযোগিতা করেন- নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এডভোকেট নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলন ও এডভোকেট আল মাহমুদ সাগর। জেলা আইনজীবী সমিতি সূত্রে জানাযায়- ওই বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন দু’টি প্যানেল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। নির্বাচনে ১৫টি পদের মধ্যে আ’লীগ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১টি এবং বিএনপি-জামায়াত ৪টিতে বিজয়ী হয়েছেন। সভাপতি পদে আ’লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট আহছান উল্লাহ পেয়েছেন ৬২১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট তারেক আব্দুল্লাহ পেয়েছেন ৪৬৭ ভোট, সহ-সভাপতি পদে আ’লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম পেয়েছেন ৬৫৩ ভোট ও আব্দুল মান্নান পেয়েছেন ৫৬২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াকুব আলী পেয়েছেন ৪৫৩ ভোট ও ওহিদুর রহমান সরকার পেয়েছেন ৪৩৫ ভোট, সাধারণ সম্পাদক পদে আ’লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট আবু তাহের-২ পেয়েছেন ৫৩২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার মিজানুর রহমান পেয়েছেন ৫১৪ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে আ’লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট মোঃ শাহজাহান সিরাজ পেয়েছেন ৫৮১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী পেয়েছেন ৫০৯ ভোট, ট্রেজারার পদে আ’লীগ সমর্থিত প্রার্থী মোঃ আমির হোসেন খান পেয়েছেন ৬৩৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাতেন মজুমদার পেয়েছেন ৪৪৯ ভোট, লাইব্রেরি সেক্রেটারি পদে বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ লোকমান আহমেদ পেয়েছেন ৫৭৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সঞ্জয় কুমার সরকার পেয়েছেন ৫১২ ভোট, এনরোলমেন্ট সেক্রেটারি পদে বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুস সবুর পেয়েছেন ৬২৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ শাহীদুল আহসান টিপু পেয়েছেন ৪৪৮ ভোট, আইটি পদে আ’লীগ সমর্থিত প্রার্থী এ এম এম মঈন পেয়েছেন ৬৫১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শাহজাহান ভূইয়া পেয়েছেন ৪৫৩ ভোট, রিক্রিয়েশন সেক্রেটারি পদে আ’লীগ সমর্থিত শাহাবুদ্দিন পেয়েছেন ৭২৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী আব্দুল কাইয়ুম মিন্টু পেয়েছেন ৩৪৬ ভোট। সদস্য ৫টি পদে আ’লীগ সমর্থিত প্রার্থী এড. আব্দুল হান্নান লিটন ৬২৫ ভোট পেয়ে প্রথম হয়েছেন, ওমর খালেদ ৬১৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন, তাহমিদা আক্তার সুপ্তি ৫৮৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন, বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী এডভোকেট ফাহিমা আক্তার ৫৫৬ ভোট পেয়ে চতুর্থ ও মোঃ নুরুল ইসলাম ৫২০ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন, আবু জাফর ৫১৫ ভোট পেয়ে ষষ্ঠ হয়েছেন, এডভোকেট কামরুন্নাহার ৫০৮ ভোট পেয়ে সপ্তম হয়েছেন, এডভোকেট আব্দুল জলিল ৪৮৯ ভোট পেয়ে অষ্টম হয়েছেন, এডভোকেট আরো দেখুন
নকলা (শেরপুর) প্রতিনিধিঃ মহান স্বাধীনতার মাস- ২০২২ উপলক্ষে শেরপুর জেলার নকলা উপজেলায় ক্লিন আপ নকলা টিমের উদ্যোগে উপজেলার গড়েরগাঁও মোড়স্থ বঙ্গবন্ধু চত্বর ও এর আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ‘স্বাধীনতা আরো দেখুন
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় আনন্দ টিভি’র চতুর্থ বর্ষপুর্তি পালিত হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা এক মিনিটে গাইবান্ধা জেলা প্রতিনিধি মিলন খন্দকারের আয়োজনে শহরের নাট্য ও সাংস্কৃতিক সংস্থায় কেক কাটেন প্রধান অতিথি গাইবান্ধা আরো দেখুন
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে ১৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে এবং ৯ বছর পর হত্যা মামলার পলাতক এক আসামি গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলো বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের আরো দেখুন
ঝালকাঠি প্রতিনিধিঃ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ৫০তম আসরে ১০০ মিটার দৌঁড়ে বরিশাল বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে ঝালকাঠির রাজাপুরের মেয়ে মরিয়ম পাখি। গতবুধবার (৯মার্চ) সকালে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পাখি আরো দেখুন
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী পৈতৃক সম্পত্তি ও কবলাকৃত সম্পত্তি ক্ষমতাশালীরা জোরপূর্বক দখলের অভিযোগ ওঠে। ১০ মার্চ বৃহস্পতিবার সকাল ৮:৩০ মিনিটের সময় পটুয়াখালীর কমলাপুরের দক্ষিণ চৌদ্দভূরিয়া এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে মৃত আরো দেখুন
নরসিংদী প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে আজ শুক্রবার সকালে ৫দফা দাবী আদায়ের লক্ষ্যে শিক্ষক বন্ধন কর্মসূচি পালন করেছে। সকাল সাড়ে ১০টা থেকে নরসিংদী প্রেসক্লাবের সামনের সড়কে আয়োজিত মানববন্ধন আরো দেখুন
পিরোজপুর প্রতিনিধিঃ চক্ষু রোগীদের চিকিৎসা সেবায় পিরোজপুরের পিরোজপুরের(নেছারাবাদে)স্বরূপকাঠিতে যাত্রা শুরু করেছে ডিজিটাল আই কেয়ার। শুক্রবার সকালে হাসপাতাল রোড কৃষি ব্যাংক সংলগ্ন ওই প্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রমের শুভ আরো দেখুন
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পিচ এন্ড জাস্টিস পুরুস্কার প্রাপ্ত, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা শ্রমিক লীগের আহবায়ক, বীর মুক্তি যোদ্ধা মোবারক হোসেন মল্লিক চলে গেলেন আরো দেখুন
কুবি প্রতিনিধি: কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘৪র্থ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২২’ এর সমাপনীপর্ব এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার( ১০ ই মার্চ) বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আরো দেখুন