শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২

ইকরামুল হাসান –

“উৎসবে আনন্দে রচি মানবিক পৃথিবীর গান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে রঙিন শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২।

আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামানের স্বাগত বক্তব্যের মাধ্যমে মেলার শুভ সূচনা হয়।

পরবর্তীতে,সকাল ৯ ঘটিকায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। ক্যাম্পাস ঘুরে শোভাযাত্রাটি শেষ হয় বাস্কেটবল গ্রাউন্ডে।

শোভাযাত্রা শেষে উপাচার্য ড. মনিরুজ্জামান বৈশাখী মেলার স্টল উদ্বোধন করেন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকদের উদ্যোগে সর্বমোট ১৪ টি স্টল নিয়ে মেলাটি অনুষ্ঠিত হয়।

এরপর পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।শিক্ষার্থীরা নাচ-গানের মাধ্যমে নতুন বর্ষকে নিজেদের মাঝে আপন করে নেয়।

মেলাটি সম্পর্কে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারি অধ্যাপক শবনম জান্নাত তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন,”আমার কাছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এবারের বাংলা বর্ষবরণ আগের সব উদযাপনের থেকে অনেক আলাদা লেগেছে। এ যেন ছিলো তার পূর্বের সকল জরা আর গ্লানিকে পিছে ফেলে আরও নতুন উদ্দমে এগিয়ে যাওয়ার বার্তা। দিনটিকে অনন্যসাধারণ করে তুলতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্তর থেকে শুরু করে শিক্ষক, শিক্ষার্থী সবার আন্তরিকতা ও সহযোগিতা ছিলো চোখে পরার মতো।”এ প্রচেষ্টা অব্যাহত থাকুক এটাই প্রত্যাশা।

পরিশেষে, দুপুর ১ঘটিকায় নববর্ষ মেলাটি সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com