বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পুরো রমজান মাস জুড়ে গাজায় যুদ্ধবিরতির সিদ্ধান্ত গ্রহণ

পুরো রমজান মাস জুড়ে গাজায় যুদ্ধবিরতির সিদ্ধান্ত গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক –

যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়েছে ইসরায়েল। রমজান মাস শেষ হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে তেলআবিব।

আজ রবিবার (২ মার্চ) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে এই সিদ্ধান্ত জানানো হয়। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হামাস।

জানা গেছে, প্রস্তাব অনুযায়ী গাজায় বন্দী অর্ধেক সংখ্যক জিম্মিকে মুক্তি দেওয়া হবে। যার মধ্যে জীবিত ও মৃত উভয়ই থাকবে। বাকিরা মুক্তি পাবে স্থায়ী যুদ্ধবিরতিতে সমঝোতা হলে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৮ হাজার ৪০০ জনে পৌঁছেছে।

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর গত জানুয়ারি মাসে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ। আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। গাজায় নির্বিচার হামলা চালিয়ে ৬১ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দেশটি। এসব হামলায় এখন পর্যন্ত এক লাখ ১১ হাজার ৫৮৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com