শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫, আহত ১০

ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫, আহত ১০

ডেস্ক রিপোর্ট-

ফেনীতে কাভার্ড ভ্যান-পিকআপের সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ১০ জন। আশঙ্কাজনক অবস্থায় ৪জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণ শ্রমিকদের (রাজমিস্ত্রী) বহন করা একটি পিকআপ ফেনীর উদ্দেশ্যে আসছিলেন। পরে মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদ্রাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৫জন নিহত হন। এ ঘটনায় পিকআপচালক পালিয়ে গেছেন।

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, উদ্ধারকাজ চলমান রয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com