বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভারতে বন্দুক হামলা ৮ পুলিশ নিহত

ভারতে বন্দুক হামলা ৮ পুলিশ নিহত

ভারতে বন্দুক হামলায় আট পুলিশ সদস্য নিহত হয়েছে। তারা হত্যা মামলার সন্দেহভাজন এক আসামিকে গ্রেফতার করতে গিয়েছিল। শুক্রবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশের একটি গ্রামে রাতে এ ঘটনায় কমপক্ষে আরো সাতজন আহত হয়েছে।


রাজ্য পুলিশ প্রধান এইচসি অস্থি সাংবাদিকদের বলেন, এ সন্দেহভাজনের প্রতি পুরো গ্রামের সমর্থন থাকায় গ্রামবাসীরা বিভিন্ন ছাদ থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি করে।
প্রশান্ত কুমার নামের আরেক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারীরা আধা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে বের হয়ে গ্রামের প্রবেশ পথে প্রতিবন্ধকতা গড়ে তোলে।
কুমার সাংবাদিকদের বলেন, ‘এটি ছিল একটি পরিকল্পিত হামলা।’


সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সন্দেহভাজন এ ব্যক্তি দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকান্ডে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে ২০০১ সালে এক রাজনীতিবিদ ও প্রতিমন্ত্রীকে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া সে আরো ৬০টি মামলার আসামি।
পুলিশ জানায়, এ হামলার পর তার অপরাধী চক্র গ্রাম থেকে পালিয়ে গেছে। সাত বা আটজন এ চক্রের সদস্য। তাদেরকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com