শনিবার, ২০ Jun ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ভিয়েতনামে আটকে পড়া ১১ বাংলাদেশি দেশে ফিরেছেন

ভিয়েতনামে আটকে পড়া ১১ বাংলাদেশি দেশে ফিরেছেন

ভিয়েতনামে আটকে পড়া ১১ বাংলাদেশি আজ ‘ভিয়েত জেট এয়ারলাইন্সের’ একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।
বৈশি^ক করোনা (কোভিড-১৯) মহামারির কারণে এসব বাংলাদেশি ভিয়েতনামে আটকে পড়েছিলেন। এদের মধ্যে ২ জন ভিয়েতনামে কর্মরত ছিলেন এবং বাকি ৯ জন ভিয়েতনামে মিথ্যা চাকুরির প্রতারণার শিকার।


আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব মো. আলী মহসীন রেজা এটি পাঠিয়েছেন।


এতে বলা হয়, বাংলাদেশ থেকে ভিয়েতনাম নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ভিয়েতনাম দূতাবাস এই বিশেষ বিমানটির আয়োজন করে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অনুরোধে ভিয়েতনাম সরকার এ বিমানে আটকে পড়া বাংলাদেশিদের নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়।


হ্যানয়ে’তে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ প্রত্যাবাসন সংক্রান্ত সার্বিক সহযোগিতার পাশাপাশি সেখানকার বিমানবন্দরে উপস্থিত থেকে বাংলাদেশিদের বিদায় জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com