মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মহাসড়কের উপর সেফটি  ট্যাংক নির্মাণ

মহাসড়কের উপর সেফটি  ট্যাংক নির্মাণ

মোঃ শামসুর রহমান তালুকদার-

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ফায়ার সার্ভিস অফিসের উত্তর পাশের “আর বি টাওয়ারের” মালিক মোঃ রজব সিকদার তার ভবনের পশ্চিম পাশে অবস্থিত প্রধান সড়কে বিশাল আকারের সেফটি ট্যাংক নির্মাণ করেছেন।

সরেজমিনে দেখা যায়, ভবন থেকে আঞ্চলিক মহাসড়কের গাড়ারিং (ইটের গাঁথুনি) পর্যন্ত বিশাল সেপটি ট্যাংক নির্মাণ করেছেন। যা সড়ক লেভেল থেকে বেশ উঁচু। উল্লেখ্য এই স্থানটি দূর্ঘটনা প্রবন এবং প্রতিবছর সড়ক দূর্ঘটনায় এখানে প্রাণহানীর ঘটনা ঘটে।

ব্যস্ততম এ আঞ্চলিক মহাসড়কটি উপজেলার ঘিওরকোল গ্রামের অংশে। রাতের আঁধারে রজব এই গভীর সেপটি ট্যাংক নির্মাণ করেন। স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসন একাধিক বার নিষেধ করার পরেও কারো কথায় কর্ণপাত না করে কাজটি সম্পূর্ণ করেন তিনি।

এলাকাবাসীর চাপা গুঞ্জনে শোনা যায়, এর পেছনে বিএনপির নামধারী কিছু লোক জড়িত। নাম প্রকাশে অনিচ্ছুক একজন এলাকাবাসী জানান মোটা অঙ্কের টাকায় সবাইকে হাত করেছেন তিনি।

এ বিষয়ে টাঙ্গাইল সড়ক বিভাগের (সওজ)  নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খানের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বাংলাদেশ বুলেটি কে জানান, এই সড়কটিতে প্রসস্থ করনের কাজ চলমান রয়েছে। সেফটি ট্যাংক নির্মাণের বিষয়টি জানতে পেরে শুরুতেই আমরা মো. রজব সিকদার কে মৌখিক ও লিখিত ভাবে কাজ বন্ধ করার নির্দেশ প্রদান করি। তিনি আমাদের কথার তোয়াক্কা না করে এমনটি করেছেন। আমরা অতিদ্রুত তাদের বিরুদ্ধে আইনগত  পদক্ষেপ গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com