সোমবার, ২২ Jun ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে আরও এক ব্যক্তির মৃত্যু ॥ এ পর্যন্ত ১৫ ব্যক্তির দাফন সম্পন্ন করেছে ইসলামিক ফাউন্ডেশন

ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে আরও এক ব্যক্তির মৃত্যু ॥ এ পর্যন্ত ১৫ ব্যক্তির দাফন সম্পন্ন করেছে ইসলামিক ফাউন্ডেশন

ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে আনিছুর রহমান নামের আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে শৈলকুপা উপজেলার কাচেরকোল গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে।

জেলা বিএমএ এর সাধারণ সম্পাদক ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, আনিছুর রহমান শ্বাসকষ্ট, সর্দি, কাশি নিয়ে ভুগছিলেন । গেল রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। সম্প্রতি তিনি ঢাকা থেকে নিজ গ্রামে এসেছিলেন। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ এর অনুমতিক্রমে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো: আব্দুল হামিদ খান এর সার্বিক তত্ত্বাবধানে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সহযোগিতায় শৈলকুপা উপজেলার ফিল্ড সুপারভাইজার মো: আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশন শৈলকুপা ঝিনাইদহ গঠিত দাফন কমিটির সদস্যগণ জানাযা শেষে স্থানীয় গোরস্থানে বৃহস্পতিবার রাতে দাফন কাজ সম্পন্ন করেন। জানাজার সময় দাফন কমিটির সদস্য ছাড়া স্থানীয় কোন লোকজনকে পাওয়া যায়নি। করোনা উপসর্গ মৃত্যুতে এলাকা মানুষ শূন্য হয়ে যায়। লাশ বহনের জন্য একজন ভ্যান চালক এলেও তাকে লাশ বহন করতে দেওয়া হয়নি। এ পর্যন্ত ১৫টি করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করেছে ইসলামিক ফাউন্ডেশন গঠিত দাফন কমিটি ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com