শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঢাকা বার এডভোকেটস্ ক্লার্ক এসোসিয়েশনের সভাপতি রফিক, সম্পাদক মামুন

ঢাকা বার এডভোকেটস্ ক্লার্ক এসোসিয়েশনের সভাপতি রফিক, সম্পাদক মামুন

স্টাফ রিপোর্টার-
ঢাকা বার এডভোকেটস্ ক্লার্ক এসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে হাজী মো. রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক হয়েছেন মামুন। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ইয়াকুব হোসেন।

আজ বুধবার (২৯ জানুয়ারি ) রাজধানীর পুরান ঢাকা আইনজীবী সমিতির ভবনের নিচ তলায় সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট চলে।

নির্বাচনে প্রধান কমিশনের দায়িত্ব পালন করেছেন ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. জহিরুল হাসান মুকুল।

এবারের ঢাকা বার এডভোকেটস্ ক্লার্ক এসোসিয়েশন নির্বাচন ২০২৫-২৬ সভাপতি প্রার্থী হাজী মো. রফিকুল ইসলাম রফিক পেয়েছেন ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমদাদুল হক পেয়েছেন ২৫৫ ভোট।

নির্বাচনে জয়ী অন্য প্রার্থীরা হলেন-

সহ-সভাপতি আমিনুল ইসলাম উজ্জ্বল পেয়ছেন ২৯৪, কোষাধক্ষ্য আমিনুল ইসলাম আমিন পেয়েছেন ৪০৯, সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ কে আজাদ (শাহ আলম) পেয়েছেন ৩০৮, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াকুব হোসেন পেয়েছেন ২৯৭, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক হাবিব শিকদার রনি ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এর আগে গত বছর নির্বাচনে সামান্য কিছু ভোটের ব্যবধানে প্রতিপক্ষের কাছে পরাজিত হয়েছিলেন সভাপতি রফিকুল ইসলাম রফিক।

এছাড়াও আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো.আব্দুল্লাহ আল মামুন।

সদ্য নির্বাচিত সভাপতি রফিক এর আগে ২০১৩-১৪ সালে কার্যকরী পরিষদের সদস্য, ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, ২০১৮-২০ সালে সাংগঠনিক সম্পাদক, ২০২০-২১ সালে কোষাধ্যক্ষ ও ২০২৩-২৪ ইং সালে সহ-সভাপতি এবং বর্তমান কমিটির অডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com