বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠান ইনডোরে

ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠান ইনডোরে

ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক ডেস্ক-

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় ও শেষ মেয়াদে আগামী সোমবার (২০ জানুয়ারি) শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে ৪০ বছর পর পুনরাবৃত্তি হতে যাচ্ছে শপথ অনুষ্ঠানের আবহে। ট্রাম্প শপথ নেবেন ইনডোরে। সবশেষ ১৯৮৫ সালে রোনাল্ড রিগ্যানের শপথ অনুষ্ঠান হয়েছিল এরকমভাবে। কারণ হিসেবে বলা হয়েছে মার্কিন আবহাওয়া। গত কয়েকদিন ধরে তীব্র ঠান্ডা পড়েছে ওয়াশিংটন ডিসিতে।

সোমবার প্রবল শীতের পূর্বাভাস রয়েছে দেশটির রাজধানী শহরে। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছাতে পারে মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, ঘণ্টায় গড়ে ১০ থেকে ২০ মাইল বেগে বাতাস বইতে পারে সেদিন।

নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প একটি বিবৃতি দিয়েছেন। বলেছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে আসা জনতাকে কোনোভাবেই তিনি কষ্ট পেতে দেখতে চান না। কিংবা তারা আহত হোক তাও তিনি কামনা করেন না। শত শত আইনপ্রণেতারা থেকে শুরু করে ফার্স্ট রেসপন্ডার্স, পুলিশ, ঘোড়া ও হাজার হাজার সমর্থকদের বাইরে থাকা সত্যিই বিপজ্জনক।

তবে কেউ যদিও অনুষ্ঠানে এরপরেও আসতে চান, অবশ্যই ভালো গরমের পোশাক পরে আসার অনুরোধ জানিয়েছেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট। ক্যাপিটল বিল্ডিং চত্বরে শপথ গ্রহণ অনুষ্ঠানের লাইভ সম্প্রচারও করা হবে সেদিন।

মার্কিন রীতি অনুযায়ী প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করে থাকেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আগামী সোমবারেও ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জন রবার্টস। এর আগে ট্রাম্প যখন নিজের প্রথম দফায় প্রেসিডেন্ট হিসবে শপথ নিয়েছিলেন তখনও শপথ বাক্য পাঠ করিয়েছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com