শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঢাকা বার এডভোকেটস্ ক্লার্ক নির্বাচন: আলোচনায় সভাপতি পদপ্রার্থী রফিক

ঢাকা বার এডভোকেটস্ ক্লার্ক নির্বাচন: আলোচনায় সভাপতি পদপ্রার্থী রফিক

স্টাফ রিপোর্টার-

ঢাকা বার এডভোকেটস্ ক্লার্ক এসোসিয়েশন নির্বাচনী প্রচার প্রচারণায় জমে উঠেছে আইনজীবী পাড়া।

ভোটারদের মধ্যে কৌতুহল আর প্রচারণায় কোর্টের অলিগলি উৎসবমুখর। চলতি মাসের ২৯ শে জানুয়ারি ঢাকা বার এডভোকেটস্ ক্লার্ক এসোসিয়েশন নির্বাচন ২০২৫-২৬ অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে আলোচনায় রয়েছে সভাপতি পদপ্রার্থী হাজী মো. রফিকুল ইসলাম রফিক।

জানা গেছে,গত বছর নির্বাচনে সামান্য কিছু ভোটের ব্যবধানে প্রতিপক্ষের কাছে পরাজিত হয়েছিলেন আসন্ন নির্বাচনের এই সভাপতি পদপ্রার্থী হাজী মো. রফিকুল ইসলাম রফিক।

এছাড়াও আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো.আব্দুল্লাহ আল মামুন।

ঢাকা বার এডভোকেটস্ ক্লার্ক এসোসিয়েশনের বার্ষিক সাধারণ নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে প্রধান কমিশনের দায়িত্ব পালন করেছেন ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. জহিরুল হাসান মুকুল।

এই ঢাকা বার এডভোকেটস্ ক্লার্ক এসোসিয়েশন নির্বাচনের সভাপতি পদপ্রার্থী রয়েছে দুইজন জন। তারা হলেন- হাজী মো. রফিকুল ইসলাম রফিক ও মো. এমদাদুল হক

এদের মধ্যে রফিকুল ইসলাম রফিক রয়েছে আলোচনা। তার ব্যালট নম্বর ২।
আলোচনায় থাকা রফিক এর আগে ২০১৩-১৪ সালে কার্যকরী পরিষদের সদস্য, ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, ২০১৮-২০ সালে সাংগঠনিক সম্পাদক, ২০২০-২১ সালে কোষাধ্যক্ষ ও ২০২৩-২৪ ইং সালে সহ সভাপতি এবং বর্তমান কমিটির অডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এবারের নির্বাচনে তিনি সভাপতি পদে লড়াই করছেন।

এ নির্বাচন উপলক্ষে সকল সদস্যদের মধ্যে বিপুল উৎসাহ আমেজ দেখা যাচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা প্রদান করছেন ঢাকা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মীর নূরে আলম রুপু সাধারণ সম্পাদক মো.আসলাম সিকদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com